দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালোমানের প্রতি ভরিতে কমানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ৮০ হাজার ১৩২ টাকা। যা এতদিন ছিল ৮১ হাজার ২৯৮ টাকা।
সোমবার (২৪ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
নতুন দাম অনুযায়ী, মঙ্গলবার থেকে ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৮০ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ভরিতে কমানো হয়েছে ১১০৮ টাকা; এখন বিক্রি হবে ৭৬ হাজার ৫১৬ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ৯৩৩ টাকা কমিয়ে ৬৫ হাজার ৫৫২ টাকা করা হয়েছে এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে কমেছে ৮১৭ টাকা, মঙ্গলবার থেকে বিক্রি হবে ৫৪ হাজার ৩৫৪ টাকা।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।
এর আগে গত মাসে চারবার সোনার দাম নির্ধারণ করেছিল বাজুস। এর মধ্যে ১০ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়। ওই সময় ভরি রেকর্ড পরিমাণ বেড়ে বিক্রি হয় ৮৪ হাজার ৫৬৪ টাকা। তারপর ১৪ সেপ্টেম্বর, ১৮ সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর সোনার দাম কমায় বাজুস।
সবশেষ ২৬ সেপ্টেম্বরের নির্ধারণ করা দাম ২৭ সেপ্টেম্বরে কার্যকর হয়। ওই দরে আজ পর্যন্ত সোনা বেচাকেনা হয়। সোমবার ২২ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকা ২১ ক্যারেটের ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ৬৬ হাজার ৪৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হয়েছে ৫৫ হাজার ১৭১ টাকা।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed