Main Menu

সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নূরজাহানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে থানায় দায়েরকৃত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নূরজাহান বেগমকে ১৪ বছর পর কুমিল্লা থেকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

রবিবার (২৩ অক্টোবর) ভোরে ঢাকার র‌্যাব-৩ এর সাহায়তায় ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিনের সার্বিক দিক নিদের্শনায় থানার এস আই স্বাধিন চন্দ্র তালুকদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার বুড়ি চং উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নূরজাহান উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের রইছ আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১ অক্টোবর নূরজাহানসহ ১৫ জনকে আসামী করে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলার প্রকাশিত সৎপুর (ধিরারাই) গ্রামের আসকর আলী। ওই মামলায় র্দীঘ বিচার কার্য শেষে নূরজাহান বেগমসহ একাধিক আসামীর যাবজ্জীবন সাজা প্রদান করেন সংশ্লিষ্ট আদালত।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিন জানান, র্দীঘ প্রচেষ্টার পর ঢাকা র‌্যাব-৩ এর সহায়তায় কুমিল্লার বুড়িচং এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক থাকা নুরহজাহান বেগমকে গ্রেফতার করে রবিবার বিকালে থানায় নিয়ে আসা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed