গোলাপগঞ্জে ৫২০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ৫২০ পিস ইয়াবাসহ আলম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ অক্টোবর) ভোরে দত্তরাইল মিশ্রপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলম গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের মৃত আতলীব আলীর ছেলে। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার জাবেদ মাহমুদ।
« আমরাও একদিন মরে যাবো (Previous News)
(Next News) মৌলভীবাজার জেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন »
Related News
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
গোলাপগঞ্জে কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মালিককে (৬০) গ্রেপ্তার করেছেRead More



Comments are Closed