ফেসবুক চালাতে নিষেধ করায় ছাত্রের ‘আত্মহত্যা’
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ আকন্দ (১৬) নামে এক মাদরাসাছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে নিজবলাইল ইসলামিয়া মাদরাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বিদ্যুৎ সরিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল মধ্যপাড়া গ্রামের জহুরুল ইসলাম আকন্দের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, বিদ্যুৎ রাত জেগে ফোনে কথা বলতো ও ফেসবুক চালাতো। বাবা-মা বিরক্ত হয়ে ফেসবুক চালাতে ও রাতে না জাগতে তাকে শাসন করেন। অভিমানে বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করে। শুক্রবার পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, মাদরাসাছাত্র বিদ্যুৎ রাত জেগে কারও সঙ্গে কথা বলতো ও ফেসবুক চালাতো। এ নিয়ে বিরক্ত হয়ে বাবা-মা তাকে শাসন করেন। এতে অভিমান করে আত্মহত্যা করে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Related News
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual2 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More
নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরচাকলা গ্রামে শুক্রবারের দুপুরটা অন্য দিনেরRead More



Comments are Closed