মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ারা খানম আনু (৩৯) নামে এক মাদরাসা শিক্ষিকা মারা গেছেন। শুক্রবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ভজনপুর ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা শালবাহান সংকরপাড়া এলাকার প্রভাষক জহির ইসলামের স্ত্রী ও শালবাহান দাখিল মাদরাসার কৃষি শিক্ষার সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ারা বেগম সকালে স্বামী জহিরুল ইসলামের সঙ্গে দিনাজপুরে অধ্যয়নরত মেয়ে জিমের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হন। পঞ্চগড়ে গিয়ে ট্রেন ধরবেন। কিন্তু ভজনপুর ডিগ্রি কলেজ পর্যন্ত গেলে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক নারী শিক্ষকের মৃত্যুর তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
Related News
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual4 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More
চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর, অনুসন্ধানে মিলল রোহিঙ্গা পরিচয়
Manual8 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ঘুরাফেরা করারRead More



Comments are Closed