জুড়ীতে একই রাতে ৫ দোকানে চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে একই রাতে ৫টি দোকান ও একটি মসজিদের দানবাক্স চুরি সংঘটিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ভবানীগঞ্জ বাজারে এ চুরি সংঘটিত হয়।
দোকানগুলো হল মেসার্স বিসমিল্লাহ ভেরাইটিজ স্টোর, লাভলী স্টোর, শামীম ট্রাভেলস, সুভাষ মিষ্টি ঘর, এমএ নূর রড সিমেন্টের দোকান ও ভবানীগন্জ বাজার জামে মসজিদের দানবাক্স।
এম এ নূর রড সিমেন্টের দোকানের স্বত্বাধিকারী এম এ মহসিন মুহিন জানান, রাতে দোকানের তালা ভেঙ্গে চুর ক্যাশের টাকা চুরি করে নিয়ে গেছে। টাকা ছাড়া আর কোন মালামাল নেয়নি।
বাজারের স্থায়ী বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য জাহেদ হোসেন তাজিন বলেন, ভোর ৩টার দিকে খবর পেয়ে আমি এসে দেখি এতোগুলো দোকান চুরি হয়েছে। সিসিটিভিতে চুরকে দেখা গেলেও এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি। বাজার পাহারাদারসহ ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসার জন্য পুলিশ নিয়ে গেছে।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি দেখে কাজ করছে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed