সিলেটে দুদিন যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও লাইনের উপর থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় মঙ্গল ও বুধবার (১৮ ও ১৯ অক্টোবর) টানা ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন সোমবার (১৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান- মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহানগরীর শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, হাতিমবাগ, লামাপাড়া ও রাজপাড়ায় বিদ্যুৎ থাকবে না।
পরদিন বুধবার মহানগরীর মেন্দিবাগ, নোয়াগাঁও, সাদাটিকর, কুশিঘাট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর ও পীরেরচক এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শামছ-ই-আরেফিন বলেন- আগামী কয়েকদিন গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মহানগরীর বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময় এভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হবে।
গ্রাহকদের সাময়ীক এ অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেন তিনি।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed