সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: হোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন ও শ্রম আইন বাস্থবায়নের দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৯৩৩) বন্দরবাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে রোববার ১৬ অক্টোবর বিকেলে নগরীতে মিছিল সমাবেশ অনুষ্টিত হয়।
মিছিলটি কোর্ট পয়েন্টে জমায়েত হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেন্দিবাগ পয়েন্টে এসে বন্দরবাজার আঞ্চলিক কমিটি সভাপতি আনোয়ার হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন পরিচালনায় সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোঃ ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জাতীয় ছাত্রদল এমসি কলেজ শাখার অন্যতম নেতা বদরুল আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সহ সভাপতি জালাল মিয়া, কোষাধ্যক্ষ মুহিদুল ইসলাম, শাহপরাণ থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু, তালতাল কমিটি সহ-সভাপতি সাহাব উদ্দিন মিয়া,চন্ডিপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুনু মিয়া সাগরসহ বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা, হোটেল শ্রমিকদের উপর শোষন, নির্যাতনের চিত্র তুলে ধরেন এবং শ্রম আইন বাস্তবায়নকারী দপ্তর /অধিদপ্তর সমূহের ঘুষ,দুর্নীতি, মালিক তোষণ নীতির প্রতী তীব্র নিন্দা জানান।
বক্তারা অবিলম্বে হোটেল সেক্টরে নতুন মজুরি বোর্ড গঠন করে বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে নিম্নতম মজুরি নির্ধারণ, শ্রম আইনের সুযোগ সুবিধা সমূহ বাস্থবায়ন অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, কর্মক্ষেত্রে সুষ্ঠ কর্মপরিবেশ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান এবং অবিলম্বে তা বাস্থবায়ন করা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুসিয়ারী উচ্চারণ করেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed