বাংলাদেশ পোস্টাল (ইডি) কর্মচারী ইউনিয়নের মতবিনিময় সভা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পোস্টাল (ইডি) কর্মচারী ইউনিয়ন সিলেট জেলা শাখার (রেজি: নং-বি-১৯৩৮ এর অন্তর্ভূক্ত) উদ্যোগে ডাক সেবার মান উন্নয়ন এবং ইডি কর্মচারীদের কল্যাণে ১৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় সিলেট নগরীর প্রধান ডাকঘর হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, ডাক প্রশাসনে ইডি সেকশন নামে একটি স্টাফ শাখা খুলতে হবে। ইডি কর্মচারীদের বর্তমান সম্মানী ভাতার চারগুন বৃদ্ধি করতে হবে। ডাক বিভাগীয় সরকারী কর্মচারী নিয়োগ ক্ষেত্রে শূণ্যপদে ইডি কর্মচারীদের নিয়োগ প্রদান করতে হবে। ডিজিটাল পোস্ট অফিসের (ইডি) কর্মচারীদের বয়সের সীমা নির্ধারণের আহ্বান জানান।
সভায় বক্তারা আরো বলেন, চলতি মাসে দাবী পূরণ না হলে পরবর্তিতে কঠিন কর্মসূচীর সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি মো: আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ফারুক আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় মহাসচিব এম হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম এ শহীদ, শামসুদ্দুহা ভূইয়া, জিয়াউর রহমান, হেলাল আহমদ, নুরুউদ্দিন, আরজু মিয়া চৌধুরী, বাবু অনন্ত কুমার, কামরুজ্জামান চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, নাজির উদ্দিন চৌধুরী, জামাল আহমদ, ইসমাঈল হোসেন, জালাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: নুরুউদ্দিন, গীতা পাঠ করেন কাজল চন্দ। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed