Main Menu

জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খান নজীবের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও জিডিএফ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সর্বজন পরিচিতি মরহুম রজব আলী খান নজীবের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

গত ১৫ অক্টোবর শনিবার দুপুরে জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয় কেক কেটে জন্মদিন উদযাপন সহ বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিতা সিনহা, জিডিএফ’র উপদেষ্টা সমিক সহিদ জাহান, মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, জাবেদ আহমদ বন্ধুমহলের হরিপদ দে, শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াছমীন, সুপারভাইজার রায়হান খান প্রমুখ। এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরহুম রজব আলী খান নজীবের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

এদিকে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র প্রতিবন্ধী শিক্ষার্থীরা লোক সংগীতের গানের আসর ‘শেকড়ের গান’ অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় বারের মতো দেশে বিদেশে শেকড়ের সাথে লাইভে সংযোগ হয়ে সংগীত পরিবেশন করে।

Manual2 Ad Code

জিডিএফ’র প্রতিবন্ধী শিক্ষার্থীরা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান, দেশে গান, আবৃত্তি, যন্ত্র সংগীত, লোক সংগীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করেন। বাউল সূর্য্যলাল দাস এর পরিচালনায় ‘শেকড়ের গান’ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অনিন্দিতা চ্যাটার্জি।

Manual3 Ad Code

অনুষ্ঠান শেষে ভার্চ্যুয়ালে দেশে বিদেশে শেকড় এর পক্ষ থেকে জিডিএফ-কে সম্মাননা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code