সিলেট মহানগরীতে চুরি-ছিনতাই বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে চুরি-ছিনতাই বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে জাগো সিলেট আন্দোলন। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় দিন দিন বেড়েই চলেছে চুরি-ছিনতাই। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনকে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে জাগো সিলেট আন্দোলনের মেন্দিবাগস্থ কার্যালয়ে আয়োজিত সভায় বক্তারা এ আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় আলোক বাতি না থাকার ফলে চুরি-ছিনতাই ঘটে চলেছে প্রতিনিয়ত। ইদানিংকালে পাড়া মহল্লায় কিশোর গ্যাং এর উৎপাত বেড়েই চলেছে। কিশোর গ্যাং এর অপতৎপরতা ও চুরি-ছিনতাই রোধে প্রশাসনকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ।
জাগো সিলেট আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আলো’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফি উদ্দিন রুকনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আব্দুর রহিম, সম্রাজ মিয়া, আরিফ মিয়া, রেজওয়ান আহমদ রাকিন, মিজানুর রহমান ইয়াসিন, নাসির বক্স, জাহাঙ্গীর আলম, মো: আব্দুর রব, মো: দুখু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed