দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৭৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬৮ জন এবং ঢাকার বাইরে ২৬৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর এখন পর্যন্ত ২৪ হাজার ৩২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৪৮ জন। মারা গেছেন ৮৯ জন।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed