সিলেটে গ্রামীণ নারী দিবস উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: পরিবার ও সমাজে গ্রামীণ নারীর অবস্থানের মূল্যায়ন করার লক্ষে ২০০৭ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ অক্টোবর) দেশের বিভিন্ন জেলায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করে।
সিলেটের গ্রাসরুটস শাহপরান থানা কমিটির আহ্বানে এয়ারপোর্ট আবাসিক এলাকায় এ দিবস উদযাপন করা হয়।
শিতারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিইও হিমাংশু মিত্র।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, আন্তর্জাতিক সম্পাদক অনিন্দিতা মিত্র অনি প্রমুখ।
গ্রামীণ নারীর অর্থনৈতিক স্বাধীনতার ওপর গুরুত্বারূপ দেওয়ার পাশাপাশি অতি সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে বিউটি পার্লার কর্মীকে গণধর্ষণ করার ঘটনায় তীব্র উৎকণ্ঠা প্রকাশ করা হয় এবং নারী নির্যাতন বন্ধে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে শনিবার পূর্ব কুশিঘাট শফিক হাই স্কুল সভা কক্ষে গ্রাসরুটস সিলেট জেলা কমিটির সম্পাদক সালমা বেগমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
গ্রামীন নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গ্রাহস্থ নারী শ্রমিক ইউনিয়নের সিলেট জেলা সভাপতি হিনু বর্মন। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed