Main Menu

শান্তিগঞ্জের ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে শান্তিগঞ্জ আউপজেলার পাথারিয়া বাজারের বিভিন্ন দোকান তদারকি করে ৫টি প্রতিষ্টানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেন সুনামগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

পাথারিয়া বাজারে অভিযান পরিচালনা করে সঠিক মূল্য নির্ধারণ, মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি ও ভোক্তা অধিকার বিরোধী অপরাধে তিথি এ্যান্ড সৃজন স্টোর ৪ হাজার, মাহবুব স্টোর ২ হাজার, মা স্টোর ৩ হাজার, হরিধন স্টোর ২ হাজার ও ইসলাম স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করেন তিনি।

তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।
এই অভিযানে সহায়তা করেন র‍্যাব-৯ এর সদস্যরা।

এ ব্যাপারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান বাজার অভিযানের অংশ হিসেবে পাথারিয়া বাজারে অভিযান চালিয়েছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ভোক্তা অধিকার নিয়মিত কাজ করছে। জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed