Main Menu

শ্রীলংকাকে উড়িয়ে দিয়ে এশিয়ার শ্রেষ্ঠ ভারতের মেয়েরা

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপে শ্রীলংকাকে হারিয়ে সপ্তমবারের মতো শিরোপা জিতেছে ভারতীয় নারী ক্রিকেট দল। শনিবার (১৫ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকাকে ভারত হারায় ৮ উইকেটে।

Manual8 Ad Code

আগে ব্যাটিং বেছে ভারতীয় বোলিংয়ে কাবু লঙ্কানরা করতে পারে স্রেফ ৬৫ রান। ৬৯ বল আগে ওই রান পেরিয়ে জিতেছে ভারতের মেয়েরা। দলকে জিতিয়ে ৬ চার, ৩ ছক্কায় ২৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন স্মৃতি।

এই নিয়ে মেয়েদের এশিয়া কাপে আট আসরে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। এর আগের আসরে তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আবার শিরোপা পুনরুদ্ধার করল তারা।

Manual7 Ad Code

৭০ রানের মামুলি লক্ষ্যে নেমে আগ্রাসী শুরু আনেন স্মৃতি মান্ধানা। শেফালি বর্মাকে একপাশে রেখে রান বাড়াতে থাকেন তিনি। চতুর্থ ওভারে দলের ৩২ রানে ফিরে যান শেফালি। এরপর কাভিশা দিলহারির নিচু হওয়া বলে এগিয়ে এসে মারতে গিয়ে বোল্ড হন আসরের সেরা ব্যাটার জেমাইমা রদ্রিগেজ।

তাতে ম্যাচে অবশ্য কোন প্রভাব ছিল না। স্মৃতি খেলতে থাকেন তার মতো। ক্রিজে এসেই বাউন্ডারি পেয়ে যাওয়া হারমানপ্রিতও নেননি সময়। পেশাদার মেজাজে কাজ সেরে নেয় ভারত।

Manual6 Ad Code

টস জিতে ব্যাটিং বেছে বিস্তর ভোগান্তিতে পড়ে লঙ্কানরা। অধিনায়ক চামারি আতাপাত্তু মন্থর ও নিচু বাউন্সের উইকেটে শুরু থেকেই ধুঁকছিলেন। ১২ বলে ৬ রানের তার ভোগান্তি থামে রান আউটে।

পরের ওভারে হার্শিতা সামারাবিক্রমাকে তুলে নেন পেসার রেনুকা সিং। আনুশকা সঞ্জীবনী রান আউটে কাটা পড়ার পর হাসিনি পেরেরাও ফেরেন রেনুকার বলে। খানিক পর দিলহারিও শিকার হন রেনুকার।

ছন্দে থাকা নীলাক্ষী ডি সিলভা বোল্ড হয়ে যান অফ স্পিনার রাজশ্বরি গায়কোয়াড়ের বলে। ১৮ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা লঙ্কানরা কুলিয়ে উঠতে পারেনি।

Manual3 Ad Code

অসাদি রানাসিঙ্গেও গায়কোয়াড়ের বলে বোল্ড হয়ে যান। বাঁহাতি স্পিনার স্নেহ রানা সুগন্ধিকা কুমারিকে তুলে নিলে ৪৩ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।

শেষ উইকেটে অবিচ্ছিন্ন থেকে আরও ২২ রান যোগ করেন ইনোকা রানেওয়ারা ও আচিনি কুলসুরিয়া। দশে নামা রানেওয়ারাই দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন। তাতে ম্যাচের আয়ু কিছুটা লম্বা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code