Main Menu

সিলেটে করোনায় আরও ১ ‍জনের মৃত্যু, শনাক্ত ১৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনিব্যক্তিও সিলেটের বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৫৮ জন।

এসময়ে করোনা থেকে ৭ জন সুস্থ হলেও আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন।

সিলেটে ১১দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলো। এর আগে ৩ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে সিলেটে একজনের মৃত্যু হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৯৪ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ১৪ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ১০০ জন।

বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৫০০ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় জানান, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ জন্য জনসাধারণকে ঘরের বাইরে মাস্ক ব্যবহারের পাশাপাশি সাবান দিয়ে বারবার হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান তিনি।

Share





Related News

Comments are Closed