ফ্যাসিস্ট সরকারের পতনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে : কাইয়ুম চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দেশ আর সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় সন্ত্রাস লালন করা হচ্ছে। তাই জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে এই স্বৈরাচারের পতন নিশ্চিত করতে হবে। এই ফ্যাসিষ্টদের পতন হলে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানুষের ভোটাধিকার ফিরে পাবে, গুম, খুনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ হবে, পুলিশের বাড়াবাড়ি কমে যাবে, মানুষ শান্তিততে বসবাস করতে পাবে। ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেতে সকলে ঐক্যবদ্ধভাবে মাটে নামতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে সিলেট জেলা বিএনপির সাথে নবগঠিত জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির নেতাদের সৌজন্য স্বাক্ষাত এবং আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ জনগনের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছে। দেশে লাগামহীন লোটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। প্রশাসনে লাগামহীন দলীয়করণ করেছে। তাই এই সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই আওয়ামীলীগের অধিনে কোন নির্বাচনে বিএনপি যাবে না।
সভাপতির বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল বলেন, আওয়ামীলীগের দিন ফুড়িয়ে এসেছে। মানুষ জেগে উঠেছে। দেশের মানুষ আজ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আগামী দিনের যেকোন আন্দোলন-সংগ্রামে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামবে।
এসময় বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, জেলা স্বেচ্চাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাউল কবির, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী প্রমূখ।
ছবির ক্যাপশন :
সিলেট জেলা বিএনপির সাথে নবগঠিত জেলা ও মহানগর স্বেচ্ছাসেব দলের নবগঠিত কমিটির নেতাদের সৌজন্য স্বাক্ষাত এবং সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed