রংপুরে ইটভাটায় বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের পীরগঞ্জে একটি ইটভাটায় বজ্রপাতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বত্রিশ মাইল বিটিসি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে আব্দুল জলিল মিয়া (৬৫), একই উপজেলার তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল ইসলাম (২২), চকনদী গ্রামের মো. শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), একই গ্রামের আলামিন মিয়ার ছেলে শাহাদাত মিয়া (২২) ও আয়তাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৮)।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, বিকেলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বিটিসি এলাকার বকুল ব্রিকস নামে ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বজ্রপাতে পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। এর কিছু সময় পর ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও এক শ্রমিক।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed