Main Menu

সিলেট জেলা প্রেসক্লাব পাঠাগারে ৬০টি বই দিলেন মিজানুর রহমান

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাব পাঠাগারে মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, সিলেটের ইতিহাস-ঐতিহ্য বিষয়ক ও উপন্যাস মিলিয়ে ৬০টি বই উপহার দিয়েছেন সিলেট মডেল লাইব্রেরির স্বত্বাধিকারী ও সুশাসনের জন্য নাগরিক-সুজন, সিলেটের যুগ্মসম্পাদক রোটারিয়ান মিজানুর রহমান।

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ, সাধারণ সম্পাদক, পরিবেশবিদ ছামির মাহমুদে হাতে বইগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তিনি।

এসময় সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য (প্রচার ও প্রকাশনা সম্পাদকের অতিরিক্ত দায়িত্বে) মিঠু দাস জয় উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed