Main Menu

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে ওই ইউনিয়নের মিরকামারীর মুন্নার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুর উপজেলার হামলাইকুল গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইশতিয়াক আহমেদ (২৫) ও একই উপজেলার দেবোত্তর গ্রামের আহসান হাবিবের ছেলে সালাউদ্দিন (২৪)।

আহত আরিফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকশি হাইওয়ে থানার এসআই বেলাল হোসেন জানান, শনিবার রাতে ওই মোড়ে যাত্রীবাহী মৌসুমী পরিবহনের বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইশতিয়াক মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিন ও আরিফুলকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া হচ্ছিল। পথিমধ্যে সালাউদ্দিন মারা যান।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিষ কুমার স্যানাল বলেন, শনিবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে ঈশ্বরদী হাইওয়ে পুলিশ। তবে বাসের চালক-হেলপার পালিয়ে গেছেন।

Share





Related News

Comments are Closed