কুশিয়ারা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বলে ধারণা করছে পুলিশ। মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় অনেকটা গলে গেছে, এতে চেহারা চেনা যাচ্ছে না।
শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কুশিয়ারা নদীর বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া তেরাদল এলাকা থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুশিয়ারা নদীর কাকরদিয়া তেরাতল এলাকায় স্থানীয় লোকজন মরদেহটি ভেসে যেতে দেখে পুলিশকে খবর দেন। বিয়ানীবাজার থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, মরদেহটি ভারত থেকে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও পুলিশ নিহত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে। ময়না তদন্তের জন্য শনিবার মরদেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed