Main Menu

সিসিক কাউন্সিলর-কর্মকর্তাদের সঙ্গে গ্রেটার ম্যানচেস্টার কাউন্সিলের মতবিনিময়

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর-কর্মকর্তাদের সঙ্গে গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) রাতে মহানগরীর ধোপাদিঘির পাড়ে একটি অভিজাত হোটেলে আয়োজিত মতবিনিময় শেষে গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি দলকে সম্মাননা জানানো হয়।

মেয়র আরিফুল হক চৌধুরী এই সম্মাননা জ্ঞাপন করে বলেন, দুই দেশের দুই নাগরিক প্রতিষ্ঠানের সমঝোতার মাধ্যমে নাগরিক সেবা সহজিকরণের লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময় অব্যাহত রয়েছে। শিক্ষা খ্যাতে ম্যাচেস্টারের কোন বিশ্ববিদ্যালয় সিলেটে ক্যাম্পাস করলে সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।

সৈয়দ সাইমুম আনজুম ইভানের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। বক্তব্য রাখেন কাউন্সিলর এম এম শওকত আমীন তৌহিদ এবং ডেপুটি লিডার অব অল্ডহাম ও ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনাশিপের চেয়ারম্যান কাউন্সিলর আব্দুল জব্বার।

অনুষ্টানে উপস্থিত ছিলেন সিসিকের কাউন্সিলর আজম খান, তৌফিকুল হক হাদী, এ বি এম উজ্জ্বল, আব্দুল মুহিত জাবেদ, এস এম শওকত আমীন তৌহিদ, এ কে এ লায়েক, তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহানা বেগম শানু, রেবেকা সুলতানা, নাজনীন আক্তার কনা, রেবেকা আক্তার, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সচিব ফাহিমা ইয়াসমীন এবং সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed