Main Menu

খেলার মাঠ বরাদ্দের দাবীতে এলাকাবাসীর মতবিনিময়

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী শত বছরের প্রাচীন খেলার মাঠটি স্থায়ীভাবে খেলার মাঠ হিসেবে বরাদ্দ দেয়ার দাবীতে নাগরিক কমিটির উদ্যোগে বার গ্রামের মুরব্বীয়ান, সমাজসেবী, যুব সমাজ, ব্যবসায়ী সহ সর্বস্তরের নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

গত ৭ অক্টোবর শুক্রবার রাতে কুশিঘাটস্থ হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ব্যাংকার ও সমাজসেবী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সমাজসেবী শামীম কবির ও শাহ্ মোহাম্মদ বদরুজ্জামান বদরুল এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হাই কোর্টের আইনজীবী ফরুক আহমদ, ফিফার তালিকাভুক্ত রেফারি সদস্য ফয়জুল ইসলাম আরিজ, সাবেক ব্যাংকার কবির আহমদ জাহাঙ্গীর, হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুর্শেদ আহমদ মকুল, মুরুব্বী আব্দুল মালিক, আব্দুল জলিল ময়না, নজরুল ইসলাম আফাজ, ফজলুল হক, সাবেক মেম্বার শাহজাহান আহমদ, আব্দুল মান্নান, মুজিবুর রহমান, মোতাওয়ালী শামীম আহমদ চৌধুরী, মোঃ মুজিবুর রহমান, সালা উদ্দিন আহমদ মাসুম, মুজিবুর রহমান, সাংবাদিক হাসিব আহমদ, জিলালুর রহমান, নজির আহমদ, শামীম আহমদ, শাহান আহমদ শিপু, মোঃ আবু ছাহিদ, আবুল হাসনাত শাহীন আহমদ, আজিজুল ইসলাম বদরুল, আফতাব, মিসবাহ আহমদ, শাহীন আহমদ, দুদু মিয়া, আখতার হোসেন, শামীম আহমদ, নাজমুল আলম রাজন, খালেদ আহমদ, আল আমিন, নুরুল ইসলাম রাফি, পারভেজ আহমদ, সুহেল আহমদ, মোঃ আব্দুল জলিল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শত বছরের ঐতিহ্যবাহী প্রাচীন মাঠে ১২ গ্রাম সহ আশপাশের গ্রামের ক্রীড়ানুরাগীরা ও বর্তমান প্রজন্মর এই মাঠে খেলাধুলা করছেন। ইতিপূর্বে এলাকাবাসী সিলেটের কৃতি সন্তান, সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে.এম আব্দুল মোমেন এর নামে খেলার মাঠটি ড. আব্দুল মোমিন শিশু কিশোর খেলার মাঠ নামকরণ করে ব্যবহৃত হচ্ছে।

বক্তারা ঐতিহ্যবাহী এই মাঠটি স্থায়ীভাবে ড. আব্দুল মোমিন শিশু কিশোর খেলার মাঠ হিসেবে স্থায়ীভাবে বরাদ্দ দেয়ার জন্য সিলেটের জেলা প্রশাসক প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed