Main Menu

যশোরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ, ৩ কলেজছাত্র নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ ছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে নতুনহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)। তারা সবাই নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

নিহত সালমানের চাচা রনি হোসেন জানান, ছুটির দিনে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয় সালমান। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে নতুনহাট স্টোন ইট ভাটার সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি বেশ কিছুদূর গিয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আরেকজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ঘাতক ট্রাক চালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

Share





Related News

Comments are Closed