পর্যটক টানতে ৫ লাখ এয়ার টিকেট ফ্রি দেবে হংকং
আন্তর্জাতিক ডেস্ক : কোভিডের ফাঁড়া কাটিয়ে পর্যটনে গতি ফিরিয়ে আনতে ৫ লাখ পর্যটককে বিনামূল্যে উড়োজাহাজের টিকেট দেওয়ার ঘোষণা দিয়েছে হংকং। কোভিডের সব কড়াকড়ি উঠে গেলেই আড়াই’শ মিলিয়ন মার্কিন ডলারের এ টিকেট বিতরণ শুরু হবে।
কোভিডের আগে ২০১৯ সালে যেখানে হংকং ৫ কোটি ৬০ লাখের মতো পর্যটক পেয়েছিল, করোনা অতিমারি কাটিয়ে ওঠার পর্যায়ে ২০২২ সালের প্রথম ৮ মাসে মাত্র এক লাখ ৮৪ হাজার দর্শনার্থী পেয়েছে শহরটি।
যদিও গত কয়েক সপ্তাহে করোনার শিথিল করা কড়াকড়ির কিছু শর্ত পুনর্বহাল করেছে হংকং। বড় বড় এয়ারলাইন্স কোম্পানিগুলো এখনও ফ্লাইট সেবা কোভিডপূর্ববর্তী পর্যায়ে ফিরিয়ে নিতে হিমশিম খাচ্ছে। ৫ অক্টোবর বুধবার ব্রিটিশ এয়ারলাইন্স কোম্পানি ভার্জিনিয়া আটলান্টিক বলেছে, ইউক্রেন যুদ্ধ সংশ্লিষ্ট কারণে তারা হংকংয়ে কার্যক্রম বন্ধ করে দেবে।
হংকং ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ডেন চেঙ বলেন, কোভিডের কারণে সরকারি যেসব বিধিনিষেধ আছে সেগুলো তুলে দেওয়ার পরই ২ বিলিয়ন হংকং ডলারের (২৫৪৮ মিলিয়ন মার্কিন ডলার) বিনামূল্যের টিকেটের প্রচারণা শুরু হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইন্স কোম্পানিগুলোর সঙ্গে ব্যবস্থাপনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করবে। বিনামূল্যে বিতরণের টিকেটে আগমনী এবং ফিরতি উভয় টিকেটই থাকবে।
কোভিড ও ইউক্রেন যুদ্ধসংশ্লিষ্ট নিষেধাজ্ঞার শর্তাবলীর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও হংকংয়ে পর্যটকের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed