Main Menu

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তেতুঁলিয়া মডেল থানার ওসি আবু সাইদ চৌধুরী।

নিহত ৬০ বছর বয়সী আজিজুল হক ওই এলাকার মৃত বাতাসু মোহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

নিহতের পরিবারের বরাত দিয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন বলেন, বৃহস্পতিবার দুপুরে আজিজুল গৃহস্থালির কাজের জন্য বাড়ির পাশের একটি বাশঁঝাড়ে বাঁশ কাটতে যান। এসময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের সরবরাহ লাইন বাঁশঝাড় পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তেতুঁলিয়া মডেল থানার ওসি আবু সাইদ চৌধুরী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed