গোয়াইনঘাটে বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নে বিলের মধ্য থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত মো. কুতুব উদ্দিন (৫৮) ডৌবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
স্থানীয় এবং গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার জাইল বিলের পাশে মহিষ চরাতে গিয়ে তিনি আর বাড়ী ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।
বুধবার সকালে স্থানীয়রা বিলের পানিতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরে আত্মীয়-স্বজনরা কুতুবের লাশ বলে সনাক্ত করেন।
গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) ওমর ফারুক মোড়ল জানান, ডৌবাড়ী ইউনিয়নের জাইল বিলে আছরকান্দি নামক স্থানে একটি মৃত দেহ পাওয়া গেছে- এমন তথ্যে ঘটনাস্থলে গেলে লাশটি নিখোঁজ কুতুব উদ্দিনের বলে সনাক্ত করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed