নরসিংদীতে সবজির হাটে ট্রাকচাপায় নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় সবজির হাটে মালবাহী কাভার্ড ভ্যানচাপায় চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।
রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়পুরা এলাকার সিদ্দিক, আবুল, কালাম ও বেলাবো এলাকার সিদ্দিক।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। মালবাহী ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সবজির হাটে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ২ যাত্রী ও হাটের এক পথযাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় একজনকে ঢাকা নেওয়ার পথে মারা যান।
ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকচালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed