ভারতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩১
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন।
শনিবার (১ অক্টোবর) রাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনের তথ্যমতে, প্রথম দুর্ঘটনাটি রাজ্যের ঘাটমপুর এলাকায় ঘটেছে। একটি ট্রাক্টর ৫০ জন তীর্থযাত্রী নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি পুকুরে উল্টে যায়। এ সময় ২৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। ট্র্যাক্টরটি একটি মন্দির থেকে ফিরছিল বলে জানা গেছে।
অপর দুর্ঘটনাটি একই রাজ্যের অহিরওয়ান ফ্লাইওভারের কাছে ঘটেছে। দ্রুতগামী ট্রাক একটি টেম্পোকে ধাক্কা দিলে পাঁচজনের মৃত্যু হয়।
এদিকে তীর্থযাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এ ছাড়া আহতদের প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed