পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা মারা গেছেন। গত সোমবার রাতে পঞ্চগড় সদর উপজেলার চারমাইল নামক এলাকায় পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে ওই বৃদ্ধার কোন নাম পরিচয় পাওয়া যায়নি।
তেতুঁলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, অজ্ঞাত পরিচয়ের ওই বৃদ্ধা বেশ কিছুদিন ধরেই চারমাইল এলাকায় ঘোরাফেরা করছিলেন। অনেক সময় মহাসড়কে তাকে হাঁটতে দেখা যায়। সোমবার রাতে মহাসড়ক ধরে হাঁটার সময় দ্রুতগামী কোন যানবাহনের চাপায় তিনি আহত হতে পারেন। রাতে মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই বৃদ্ধা মানসিক ভারসম্যহীন ছিলেন বলেও জানান স্থানীয়রা।
তেতুঁলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম খাঁন বলেন, হাসপাতালে গিয়ে ওই বৃদ্ধার মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের পর ঠাকুরগাঁওয়ের সিআইডির একটি দল তার পরিচয় সনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেছেন। অজ্ঞাত পরিচয় হিসেবে তার মরদেহ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ওই বৃদ্ধার মরদেহ দাফন করা হয় বলে জানান পঞ্চগড় সদর ইউপি চেয়ারম্যান আল ইমরান খান।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed