Main Menu

সাংবাদিক শিপুকে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক শিপু’র যুক্তরাজ্য যাত্রার প্রাক্কালে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিপুকে সংবর্ধনা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক এর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের কোষাধ্যক্ষ শরিফ আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নুরুল হক শিপু।

সংবর্ধিত নুরুল হক শিপুকে নিয়ে কর্মক্ষেত্রের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, সদস্য মোঃ দুলাল হোসেন, কার্যকরী কমিটির সহ সভাপতি শিপন আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, কার্যকরী সদস্য আজমল আহমদ রোমন, এম সারওয়ার হোসেন সৌরভ, সদস্য রেজাউল হক ডালিম, করিম মিয়া, জাহেদ আহমদ, রফিক আহমদ, আবুল বশর, শেখ সাদিম আহমদ, এস এম ফাহিম।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য রেজাউল হক ডালিম। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed