কমলগঞ্জে বিভিন্ন মামলার ৮ আসামি আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত ৬ জন ও ওয়ারেন্ট ভুক্ত ২ জনসহ মোট ৮জন আসামিকে আটক করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, অর্থ ও ঋণ মামলায় পৌর এলাকার শ্রীনাথপুর এলাকার আবুল কাশেম, রুবেল মিয়া, জোৎস্না বেগম, আদমপুর ইউনিয়নের জালালপুর এলাকার জমশেদ এলাহী। এক বছরের সাজা প্রাপ্ত আসামি রহমত আলী, মিন্টু পাল ও ওয়ারেন্ট ভুক্ত কুদরত আলী ও রহমত আলী।
পুলিশ সুত্রে জানা যায়, কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম অর্থ ঋণ মামলার সাজা প্রাপ্ত ৪ জন আসামি ও ওয়ারেন্ট ভুক্ত ২জনসহ মোট ৮জন আসামিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন আসামি পলাতক ছিলেন।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. হারুন অর রশীদ চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed