এমসি কলেজের নতুন অধ্যক্ষ পান্না রানী রায়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী এমসি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন পান্না রানী রায়।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
পান্না রানী রায়ের আগে এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অতি সম্প্রতি এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ অবসরে গেছেন। এর প্রেক্ষিতে এই পদটি খালি হয়। এবার এই পদে পান্না রানীকে নিয়োগ দেওয়া হলো।
পান্না রানী রায় সিলেট অগ্রগামী স্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স পাশ করে ১৪তম বিসিএস-এ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন।
পান্না রানী রায়ের বাড়ি সিলেট নগরের লালদিঘীরপাড় এলাকায়। দুই সন্তানের মা পান্না রানীর প্রথম ছেলে ডাক্তার এবং দ্বিতীয় ছেলে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed