খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বেড়েছে ৬ মাস
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ দুই শর্তে আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। সোমবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
রোববার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনে সম্মতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। কাজেই আদালতে নির্ধারিত আগের শর্ত অনুযায়ী মেয়াদ ৬ মাস বৃদ্ধি করা হচ্ছে। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন হবে।
রোববার এ সংক্রান্ত ফাইল আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকতা শেষে সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়ে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।
এর আগে, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আবেদনে নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতিও চাওয়া হয়।
গত মার্চে আগের সব শর্ত বহাল রেখে পঞ্চমবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার। সেই মেয়াদ ২৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। এরপর উচ্চ আদালতে জামিন করাতে ব্যর্থ হওয়ার পর খালেদা জিয়ার স্বজনরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন নিয়ে যান। পরে দেশে করোনা বাড়লে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়।
Related News
সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে : বিরোধী দলীয় নেতা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক : অর্থনৈতিক প্রতিষ্ঠান, প্রশাসনিক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা থেকেRead More
১১ দলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত দিয়ে একের পর এক ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’Read More



Comments are Closed