আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত সব আরোহী
আন্তর্জাতিক ডেস্ক: মাঝ আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষে তিন আরোহীর সবাই মারা গেছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রে কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমান দুটির সংঘর্ষের পর একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় আছড়ে পড়ে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
বিমান দুটির মধ্যে একটি সেসনা-১৭২, অন্যটি সোনেক্স জেনোস। সোনেক্স হালকা বিমান, এটি বাড়িতেই বানানো যায়। আর সেসনা ১৭২ ছোট বিমান, এতে মাত্র ৪টি আসন রয়েছে।
এদিকে, ঠিক কী কারণে সংঘর্ষ হয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed