তেঁতুলিয়ায় সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর হতদরিদ্র মানুষদের কাছে দোরগোড়ায় চক্ষু চিকিৎসা দিতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দিন ব্যাপী উপজেলা সদরের মাগুরা গ্রামে রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যা নিকেতনে চক্ষু ক্যাম্প আয়োজন করে সেফ হাসপাতালসহ তাদের সহযোগী প্রতিষ্ঠান।
সকাল থেকেই উপজেলাটির বিভিন্ন এলাকা থেকে বিনামূল্যে চক্ষু সেবা নিতে ছুটে আসে চক্ষু সমস্যা জর্জরিত শতাধিকের বেশি মানুষ। রোগীদের চক্ষু পরীক্ষা করে কাউকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিনামূল্যে চোখের ড্রপ, ওষুধ, চশমা, মাস্ক বিতরণ করা হয় । কারও চোখে ছানি পড়া থাকলে তাদেরকে অপারেশনের জন্য আলাদা তালিকা করা হয়। পরে তাদেরকে ঠাকুরগাঁওয়ে সেফ হাসপাতালে বিনা খরচে বিনামূল্যে অপারেশনের জন্য পাঠানো হয়। সেই সাথে প্রয়োজনীয় প্রেসক্রিপশনসহ বিনামূল্যে চোখের যত্মে সচেতনতামূলক প্রচারপত্র দেয়া হয়।
এ চক্ষু শিবিরে সেফ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহা. রায়হান কবির, (এমবিবিএস, ডি-আরপিএমসি), এর নেতৃত্বে ম্যানেজার রাজিউল হাসান, নার্স রিমা আক্তার এবং আইকেয়ার প্রোগ্রাম-এমএমএস এর সিনিয়র প্রোগ্রাম সহকারী আসহাব ফেরদৌস সহ একটি টিম চিকিৎসা সেবা প্রদান করেন ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed