কমলগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিএনপি-জামাতের সন্ত্রাসী নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় বৃষ্টির মধ্যে উপজেলার কমলগঞ্জ পৌর পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
এসময় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদের নেতৃত্বে হাজারো যুবলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে বের হওয়া বিশাল বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয় এবং পরে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্ত রাখেন, উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক আসিফ নিয়াজ রনি, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু,উপজেলা যুবলীগের সদস্য, আবুল কালাম, মোস্তাফিজুর রহমান,আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed