প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক চালু করলো সিলেট জেলা পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক : প্রবাসী ও বিদেশে গমনেচ্ছুদের জন্য পৃথক দুটি হেল্প ডেস্ক চালু করেছে সিলেট জেলা পুলিশ। হেল্প ডেস্ক দুটি হচ্ছে- ‘প্রবাসী কল্যাণ ডেস্ক হটলাইন’ ও ‘ওয়ানস্টপ সার্ভিস ফর পুলিশ ক্লিয়ারেন্স’।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ সুপার জানান, প্রবাসীরা দেশে এসে কোনো সমস্যায় পড়লে বা বিদেশ থেকেই কোনো সমস্যা সমাধানের বিষয়ে পুলিশকে অবগত করতে জেলা পুলিশে প্রথমবারের মতো ‘প্রবাসী কল্যাণ ডেস্ক হটলাইন’ নামে সেবা চালু করা হচ্ছে। এই হটলাইনে রাত-দিন, সপ্তাহের সাত দিনই যোগাযোগ করে সেবা নিতে পারবেন। নারীদের জন্য ডেস্কে আলাদা নারী অপারেটর থাকবে। হটলানইন নাম্বারটি হচ্ছে- ০১৩২০ ১১৭৯৭৯।
নবাগত এসপি আরো জানান, বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থী বা অনেক গমনেচ্ছুদের জন্য ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ লাগে। এ বিষয়ে অনেকে কম্পিউটারের দোকানে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করেন, এমনকি হয়রানিরও শিকার হন। এসব বিবেচনায় সিলেট জেলা পুলিশ এবার ‘ওয়ানস্টপ সার্ভিস ফর পুলিশ ক্লিয়ারেন্স’ সেবা চালু করেছে। এ ডেস্কে এসে যে কেউ কোনো টাকা ছাড়াই এই সেবা নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed