শয়নককক্ষ থেকে বিআরটিএ পরিদর্শকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় নিজ শয়নকক্ষ থেকে বিআরটিএ পরিদর্শকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা পৌর এলাকার জেলা পরিষদের সদর ডাকবাংলোর ‘কপোতাক্ষ’ কক্ষের দরজা ভেঙে সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
৪০ বছর বয়সী সাইফুল্লাহ বাহারের বাড়ি মানিকগঞ্জ জেলার পূর্ব ভাকুম গ্রামে। সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রোববার সকালে সহকর্মীদের কাছে শারীরিক অসুস্থতার কথা বলে অফিস থেকে নিজ কক্ষে চলে আসেন তিনি। সোমবার নির্ধারিত সময়ে অফিসে না যাওয়ায় তাকে একাধিকবার ফোনে কল দেন সহকর্মীরা। কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানান তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
ওসি আরও বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের শারীরিক অবস্থা ও ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed