কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বিশ্বজিৎ সিংহ (৪৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে উপজেলার মাধবপুর সড়কের তাঁত বোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশ্বজিৎ সিংহ মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ী গ্রামের মৃত নরেন্দ্র কুমার সিংহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর সড়কের তাঁত বোর্ড এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দেয়। এ সময় দুই আরোহী সড়কে পড়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় বিশ্বজিৎ, মোটরসাইকেল চালক আব্দুল হালিম ও আরোহী সত্তার মিয়াকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তাদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে রাত সাড়ে ১২টার দিকে বিশ্বজিৎ সিংহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন পথচারী মারা গেছে এবং দুই মোটরসাইকেল আরোহী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed