পঞ্চগড়ে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে মনি (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের কাটাবাড়ী নতুনবস্তী গ্রামের শ্বশুরবাড়ী থেকে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। গৃহবধূ মনি একই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুইবছর আগে একই উপজেলার পাইকপাড়া গ্রামের তোয়াবুর রহমানের মেয়ে মনির সাথে বিয়ে হয় কাটাবাড়ী নতুনবস্তী গ্রামের ফরিদ হোসেনের ছেলে শরিফুল ইসলামের। বিয়ের বেশ কিছু দিন পর থেকে পারিবারিক কলহ লেগে ছিল তাদের মাঝে।শনিবার সকালে প্রতিবেশীরা প্রয়োজনে শরিফুলের বাড়িতে গেলে বাড়ির বারান্দায় মনিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপতালের মর্গে প্রেরণ করেন।
তবে নিহত গৃহবধূ মনির বাবা তোয়াবুর রহমানের দাবী তার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। এবং এ ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনি ব্যবস্থার জোর দাবী জানান তিনি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী শরিফুল ও তার বাবা ফরিদ হোসেন পলাতক রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর মূল কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed