দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুয়েল ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের চতুরাডাঙ্গী সুতিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু জুয়েল একই এলাকার আমজাদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে থাকা পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে জুয়েল। গোসলের একপর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করতে না পেরে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ৩ ঘন্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed