বিলে শাপলা তোলার সময় বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধামারন গ্রামে বিলের মধ্যে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে তিন ভাই বোনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন।
নিহতরা হলো রবিউল, সানজিদা ও রামিম। তাদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে।
এদের মধ্যে সানজিদা ও রামিম মামার বাড়ি বেড়াতে এসেছিল। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন। আর রবিউল তাদের মামাতো ভাই হয়। রবিউল ধামারন গ্রামের মমিন আলীর ছেলে।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিলে এ ঘটনা ঘটে।
শিমুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় নজরুল ইসলাম বেপারী সাংবাদিকদের বলেন, সানজিদা টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামের সাইফুল মোল্লার মেয়ে এবং রামিম একই গ্রামের কামালের ছেলে। সানজিদা ও রামিম স্থানীয় মাদরাসায় পড়ে। মাদরাসার ছুটিতে তারা গত বৃহস্পতিবার ধামারন গ্রামে মামা মমিন আলী বেপারীর বাড়িতে বেড়াতে আসে।
শনিবার দুপুর ১টার দিকে রবিউল, সানজিদা ও রামিমসহ ৪ শিশু বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। দুপুর দেড়টার দিকে বজ্রপাতে ওই ৪ শিশু আহত হয়। পরে তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজন বেঁচে আছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed