চিকিৎসা নিতে এসে ‘সংঘবদ্ধ ধর্ষণের শিকার’ নারী, কবিরাজ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে কবিরাজী চিকিৎসা নিতে এসে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগে ওই নারী একটি মামলা দায়ের করলে প্রধান অভিযুক্ত কবিরাজ সুহেল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে র্যাব ও গোলাপগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিয়ানীবাজার উপজেলার দুবাগ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কবিরাজ সুহেল মিয়া গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামের সইর আলির ছেলে।
জানা যায়, কানাইঘাট উপজেলা থেকে কবিরাজী চিকিৎসা নেওয়ার জন্য এক নারী গত ১ সেপ্টেম্বর সুহেল মিয়ার কাছে আসলে সে বিভিন্ন টালবাহানায় নারীকে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। এরপর সন্ধ্যা অনুমান ৭টার দিকে অপর আরেক আসামিসহ কবিরাজ সুহেল নারীকে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে। এ ঘটনার পর ওই ভুক্তভোগী নারী গত ৪ সেপ্টেম্বর গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed