আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান’র ৭ম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা পরিষদের সাবেক প্রশাসক ও অগ্রণী ব্যাংক লিমিটেড-এর সাবেক পরিচালক প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০১৫ সালের এইদিন বিকেল ৪ টায় তিনি নগরীর সাগরদিঘির পাড়স্থ বাসায় ইন্তেকাল করেন।
এ উপলক্ষে উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে সিলেট নগরের ৮৭ সাগরদিঘীর পাড়স্থ বাসভবনে দোয়া মাহফিল ও কুরআনে খতম অনুষ্ঠিত হবে।
এছাড়া মরহুমের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদ আসর হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান। -বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed