Main Menu

আকবর আলি খান আর নেই

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

Manual4 Ad Code

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ।

Manual4 Ad Code

তিনি জানান, রাত ১০টার দিকে আমাদের এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা শঙ্কা করছি হাসপাতালে আসার পথেই তিনি মারা গিয়েছেন। আমাদের এখানে শুধু তার মৃতদেহটাই এসেছে। আমরা তাকে জীবিত পাইনি।

এদিকে, আকবর আলি খানের ছোট ভাই কবীর উদ্দিন খান গণমাধ্যমকে জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আকবর আলী খান জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হবিগঞ্জের মহুকুমা প্রশাসক বা এসডিও ছিলেন। সেসময় সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সঙ্গে কাজ করেন তিনি। এ অপরাধে মুক্তিযুদ্ধ চলাকালেই তার বিচার করে পাকিস্তান সরকার। দেওয়া হয় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড।

তিনি ২০০৬ সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন। পরবর্তীকালে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন না হওয়ার আশঙ্কায় তিনি তিনজন উপদেষ্টার সঙ্গে পদত্যাগ করেন।তিনি রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আকবর আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়ন করেন। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর দুটিতেই প্রথম শ্রেণিতে প্রথম হন। ১৯৬৭-৬৮ মৌসুমে তিনি লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে ১৯৭০ সালে হবিগঞ্জ মহুকুমার এসডিও হিসেবে পদস্থ হন।

তার ‘হিস্টোরি অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশের ইতিহাস’ বইটি খুব বিখ্যাত। এছাড়া, অর্থনীতি, সাহিত্যসহ সমসাময়িক বিষয় নিয়ে বহু গ্রন্থ রচনা করেছেন আকবর আলী খান।

Manual4 Ad Code

তার জনপ্রিয় প্রকাশনাগুলোর মধ্যে রয়েছে পরার্থপরতার অর্থনীতি, আজব ও জবর আজব অর্থনীতি, অবাক বাংলাদেশ : বিচিত্র ছলনাজালে রাজনীতি, বাংলায় ইসলাম প্রচারে সাফল্য : একটি ঐতিহাসিক বিশ্লেষণ, দুর্ভাবনা ও ভাবনা : রবীন্দ্রনাথকে নিয়ে ইত্যাদি।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code