সিলেটে ২৪ ঘন্টা পর ভেসে উঠলো স্কুলছাত্র মাহির মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদীতে নিখোঁজের ২৪ ঘন্টা পর ভেসে উঠলো স্কুল ছাত্র মাহিন আহমদ মাহির মরদেহ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে নগরের কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে।
এরআগে বুধবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নগরের পূর্ব বুরহানাবাদ মসজিদের সামনে খেয়াঘাটে সুরমা নদীতে বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন মাহি।
নিহত মাহিন আহমদ মাহি সিলেট নগরের সাদাটিকর আশা-৮৪ নম্বর বাসার মো. বাবু মিয়ার ছেলে ও স্থানীয় এবিসি কিন্ডারগার্টেন স্কুলের ৭ম শ্রেণী ছাত্র।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, আগেরদিন বিকেলে গোসল করতে গিয়ে মাহি নদীতে নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার সন্ধানে নদীতে নামলেও খোঁজ মিলেনি। একইভাবে আজও উদ্ধার অভিযান চালানো হয়। বিকেলে মাহির মরদেহ নদীতে ভেসে উঠলে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed