সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েয়েছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে দাইনুর বিপিওর নায়েক সুবেদার আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার সময় ৫ জন শুটকি ব্যবাসায়ী দাইনুর বিওপি ৩১৫ নম্বর মেইন পিলারের সীমান্তের কাছে গেলে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন।
নিহত ব্যক্তি সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতর পাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে মিনার (১৮)। নিখোঁজ ব্যক্তিরা হলেন, একই ইউনিয়নের খানপুর এলাকার লতিফুলের ছেলে এমদাদুল (২৮) ও একই এলাকার সালমানের ছেলে সাগর (২০)।
স্থানীয়রা জানান, দাইনুর সীমান্তে চোরাই পথে শুটকি আনতে গিয়ে বিএসএফের গুলিতে মিনার নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি শুটকি ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে দাইনুর বিপিওর নায়েক সুবেদার আক্তার হোসেন জানান, এ ঘটনায় বিএসএফের কাছে চিঠি পাঠিয়েছি। ইতোমধ্যে বিএসএফ চিঠির জবাব দিয়েছে। পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। তবে নিহত ব্যক্তির মরদেহ ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় রয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed