ভিয়েতনামের কারাওকে বারে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৩২
আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামে একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে হো চি মিন সিটির কাছে কারাওকে কমপ্লেক্সের আন ফু বারে এই অগ্নিকাণ্ড হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক মুখপত্র স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডে ৩২ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের ১৭ জন পুরুষ এবং ১৫ জন নারী।
মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানের ওপরের তলায় আগুন লাগার পর কক্ষে থাকা বেশ কয়েকজন গ্রাহক ও কর্মচারী আটকা পড়েন। বেশ কয়েকজন দ্বিতীয়-তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে নিজেদের রক্ষা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেননি তারা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে তাৎক্ষণিকভাবে বিন ডুয়ং প্রদেশের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ কর্মকর্তা মাই হাংডাং বলেন, অগ্নিকাণ্ডে ২৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন।
উল্লেখ্য, ভিয়েতনামে কারাওকে বারে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। গত মাসেই এক বারে অগ্নিকাণ্ডে দমকলবাহিনীর তিন কর্মী নিহত হন। এর আগে গত ছয় বছর আগে রাজধানী হ্যানয়ের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছিল।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed