Main Menu

দাঁড়িয়ে থাকা এক্সক্যাভেটরে বাসের ধাক্কা, নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক্সক্যাভেটরের (ভেকু) সঙ্গে ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন দুর্ঘটনার শিকার দিগন্ত পরিবহনের চালক বাচ্চু মোল্লা (৫০)। তার বাড়ি খুলনা জেলায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে ৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে রাত ১২টার দিকে পুনরায় যান চলাচল শুরু হয়।

 

Share





Related News

Comments are Closed